উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন।
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চার সদস্য হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি মন্ত্রিসভায় রদবদলেরও সম্ভাবনা রয়েছে। এর অংশ হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন আসতে পারে।
যেসব মন্ত্রণালয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে, সেগুলোর মধ্যে রয়েছে বিমান মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়।
তবে কোন মন্ত্রণালয়ে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
নতুন সদস্যদের শপথ এবং মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদনের মধ্য দিয়ে সরকারের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
দৈনিক টারমিগান