উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স বা ইএসজি মানদণ্ড নারীদের কর্মজীবন ও ব্যবসায়িক ক্ষেত্রে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করছে। তবে যথাযথ নীতিগত সহায়তা না পেলে নারী-মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত চাপের মুখে পড়তে পারে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত এক সেমিনারে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
গতকাল ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস বা এসওবিই-এর উদ্যোগে নেক্সাস সেমিনার সিরিজের তৃতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য ইএসজি ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক এই সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্বব্যাংক গ্রুপ আইএফসির সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট ড. আফিফা রাইহানা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউর বিবিএ প্রোগ্রামের ডিরেক্টর প্রফেসর ড. সালমা করিম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, শিক্ষার্থী, গবেষক এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন কর্পোরেট সেক্টরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীদের সরাসরি প্রশ্ন ও আলোচনার মধ্য দিয়ে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনারটি সমাপ্ত হয়। ব্যবসা, অর্থনীতি ও সমাজকে প্রভাবিত করে এমন চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করতে এই সিরিজে একাডেমিক জ্ঞান ও পেশাগত বাস্তবতাকে একত্রিত করা হয়।