উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নবনিযুক্ত তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তিনি দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম নেতাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করেন তথ্যমন্ত্রী।
এ সময় তিনি দেশের শান্তি, সমৃদ্ধি, গণমাধ্যমের স্বাধীনতা ও উন্নয়নে সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন।
শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
দৈনিক টারমিগান