উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের ওপর কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের পাশাপাশি যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘চাঁদাবাজদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদেরও তালিকা করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নিতে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্যর্থ হলে তার বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের একটি অপরাধী চক্রের চার সদস্যকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।ঢাকা মহানগর এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে সারাদেশে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব অপরাধীর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকাভুক্ত করা হচ্ছে।