উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগের চারজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৮ হাজার ৯২৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৮৩৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাজধানী ও আশপাশের এলাকায় রোগীর চাপ সামাল দিতে হাসপাতালগুলোকে সতর্ক থাকতে হচ্ছে।দেশে ডেঙ্গুর পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।