উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দক্ষিণ আফ্রিকায় জন্ম ও বেড়ে ওঠা গ্যাব্রিয়েলা একাধারে মডেল, ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা। মাত্র ১৬ বছর বয়সে মডেলিং শুরু করেন তিনি। পরে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেন এবং মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও ফ্যাশন ব্যবসায় যুক্ত হন।
ভারতে আসার পর বিভিন্ন বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও সিনেমায় কাজ করেছেন গ্যাব্রিয়েলা। তার অভিনীত কাজের মধ্যে রয়েছে ‘ইশক ঝামেলা’, ‘সোনালি ক্যাবল’ এবং তেলেগু-তামিল সিনেমা ‘ওপিরি’।
২০১২ সালে গ্যাব্রিয়েলা নারীদের পোশাকের ব্র্যান্ড ‘Deme’ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি ‘VRTT Vintage’ নামে একটি রিসেল প্ল্যাটফর্মও চালু করেন। এর মাধ্যমে পুরোনো ও নির্বাচিত পোশাককে পুনরায় ব্যবহারের সুযোগ তৈরি করা হয়।
অর্জুন রামপালের সঙ্গে সম্পর্কের পর থেকেই ভারতীয় গণমাধ্যমে নিয়মিত আলোচনায় ছিলেন গ্যাব্রিয়েলা। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর এবার তাদের সম্পর্ক পেল বিয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি।
অর্জুনের সঙ্গে গ্যাব্রিয়েলার দুই সন্তান রয়েছে। ২০১৯ সালে তাদের প্রথম সন্তান আরিক এবং ২০২৩ সালে দ্বিতীয় সন্তান আরাভ জন্ম নেয়।
এর আগে অর্জুন রামপাল মডেল মেহর জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ১৯৯৮ সালে তাদের বিয়ে হয়। প্রায় দুই দশকের দাম্পত্যের পর ২০১৮ সালে তারা আলাদা হয়ে যান। তাদের দুই মেয়ে—মাহিকা ও মাইরা।
গ্যাব্রিয়েলা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের ফ্যাশন ব্যবসা, ভ্রমণ ও পারিবারিক জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন। মডেলিং দিয়ে শুরু করা ক্যারিয়ারকে অভিনয় ও উদ্যোক্তা হিসেবে বিস্তৃত করে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি।