উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ শহরে হঠাৎ জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির আগমন। তবে কোনো শুটিং কিংবা সিনেমার প্রচারণায় নয়—লাখ টাকা উপহার দিতে মুন্সীগঞ্জে ছুটে এসেছিলেন তিনি।
রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে এক লাখ টাকা নগদ পুরস্কার জিতেছেন মুন্সীগঞ্জ শহরের সিপাহীপাড়ার মজিবর রহমান সুপারমার্কেটের ব্ল্যাক ওয়ান শপের স্বত্বাধিকারী মো. রাজন। রিমার্কের মাত্র ২ হাজার টাকার পণ্য কিনে ক্যাম্পেইনে অংশ নিয়েই ভাগ্যবান বিজয়ী হন তিনি।
রোববার (২২ আগস্ট) বিকেলে ব্ল্যাক ওয়ান শপে আয়োজিত অনুষ্ঠানে রাজনের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন দীঘি।
অনুষ্ঠানে রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান, রিজিওনাল সেলস ডিরেক্টর মোতাহার হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতা, ব্যবসায়িক অংশীদার ও বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
দীঘির উপস্থিতির খবর পেয়ে তাকে একনজর দেখতে স্থানীয় দর্শনার্থীরাও সেখানে ভিড় করেন। এতে পুরো অনুষ্ঠানজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
বিজয়ী রাজনের হাতে এক লাখ টাকার চেক তুলে দিয়ে প্রার্থনা ফারদিন দীঘি বলেন, রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের জন্য আনন্দ ও উৎসাহের একটি উদ্যোগ। এমন আয়োজনে অংশ নিয়ে বিজয়ীর হাতে উপহার তুলে দিতে পেরে তিনি আনন্দিত।
দীঘি বলেন, রিমার্কের বিভিন্ন আয়োজনের সঙ্গে থাকতে তার ভালো লাগে। তিনি নিজেও রিমার্কের পণ্য ব্যবহার করেন এবং মানসম্মত এসব পণ্য ব্যবহারে অন্যদেরও উৎসাহিত করেন।
এক লাখ টাকা পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন ব্ল্যাক ওয়ান শপের স্বত্বাধিকারী মো. রাজন।
তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত। এ ধরনের উদ্যোগ বিক্রেতাদের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি করার পাশাপাশি রিমার্কের পণ্যের প্রতি মানুষের আগ্রহও বাড়াচ্ছে।”
রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন বলেন, সারা দেশের বিক্রেতাদের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং বিক্রয় কার্যক্রমে গতি আনতেই ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন চালু করা হয়েছে।
রিজিওনাল সেলস ডিরেক্টর মোতাহার হোসেন বলেন, বিক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি তাদের ব্যবসায়িক কার্যক্রমে বাড়তি উৎসাহ তৈরি করাই এ ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য।
রিমার্ক সূত্রে জানা গেছে, ‘আপনজন-০১ ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় দেশের বিভিন্ন প্রান্তের তালিকাভুক্ত রিটেইলাররা ন্যূনতম ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন।
ক্যাম্পেইনে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার, তাৎক্ষণিক ক্যাশব্যাক, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন উপহার জয়ের সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, ডিজিটাল ও কম্পিউটারাইজড ব্যবস্থাপনার মাধ্যমে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। ফলে বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হচ্ছে।
গত ৩ জুন শুরু হওয়া ক্যাম্পেইনের প্রথম ধাপ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। নির্ধারিত শর্ত পূরণকারী বিক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে এতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে রিমার্ক।