উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে রোববার সন্ধ্যায় সমাপনী হলো ১১তম দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২২টি দেশের ১০২টি চলচ্চিত্রের মধ্য থেকে এই উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে বাংলাদেশের ছবি ‘সম্পর্ক’।
প্রয়াত কবি তারেক মাহমুদের কবিতা অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জীবন শাহাদাত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলচ্চিত্রটির টিম মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন এতে অভিনয় করা টালিউড অভিনেতা সুদীপ মুখার্জি।