উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার ক্লাবটি জানায়, বর্তমানে ফ্রি এজেন্ট থাকা ফাবিনহোর সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে। তুরস্কের স্টক এক্সচেঞ্জে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি প্রতি মৌসুমে ২৬ লাখ ইউরো নিশ্চিত পারিশ্রমিকের পাশাপাশি ১৪ লাখ ইউরো সাইনিং ফি পাবেন। ট্রাবজোনস্পরে যোগ দেওয়ার পর সাবেক সতীর্থ সালাহর সঙ্গে পুনর্মিলন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফাবিনহো। তিনি বলেন, লিভারপুলে পাঁচ বছর সালাহর সঙ্গে খেলার সুযোগ হয়েছিল। আবারও তার সঙ্গে খেলতে পারাটা বিশেষ অনুভূতির। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সালাহর ব্যক্তিত্ব ও অর্জনের জন্যও তিনি তাকে অনেক সম্মান করেন। দলে নিজের ভূমিকা সম্পর্কে ফাবিনহো বলেন, সামর্থ্য অনুযায়ী দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। দীর্ঘদিন শীর্ষ পর্যায়ের ফুটবলে খেলার অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে সতীর্থদেরও সহযোগিতা করতে চান তিনি। ২০২৩ সালে লিভারপুল ছাড়ার পর সৌদি আরবের আল-ইত্তিহাদে যোগ দেন ফাবিনহো। সেখানে তিনি ঘরোয়া লিগ শিরোপা জিতেছেন। লিভারপুলে পাঁচ বছরের অধ্যায়ে ফাবিনহো মোট ২১৯টি ম্যাচ খেলেছেন। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, লিগ কাপ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন। অন্যদিকে সালাহও চলতি মাসে লিভারপুল ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ট্রাবজোনস্পরে যোগ দিয়েছেন। ফলে দীর্ঘদিনের দুই সতীর্থকে আবারও একই জার্সিতে দেখা যাবে। গত মৌসুমে তুরস্কের শীর্ষ লিগে তৃতীয় হয়েছিল ট্রাবজোনস্পর। ইউরোপা লিগের প্লে-অফে বৃহস্পতিবার হাঙ্গেরির ফেরেনৎসভারোসের বিপক্ষে দ্বিতীয় লেগে মাঠে নামবে তারা। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে রয়েছে তুর্কি ক্লাবটি।সাবেক লিভারপুল সতীর্থ মোহাম্মদ সালাহর সঙ্গে আবারও একই ক্লাবে খেলতে যাচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহো। তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পর দুই বছরের চুক্তিতে ৩২ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।
লিভারপুলে সফল অধ্যায়