উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার বেজগাঁও ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেজগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ি সংলগ্ন নদীর পাড় থেকে ভোলার বাড়ি বাজারের ইটের রাস্তা পর্যন্ত অবৈধভাবে পাইপ স্থাপন করে বালু ভরাট করা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সরেজমিনে অবৈধভাবে স্থাপন করা প্রায় তিন কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত পাম্প ও মেশিন অকেজো করে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্টদের সব ধরনের বালু ভরাট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি ভবিষ্যতে নদী, পরিবেশ ও জনস্বার্থবিরোধী এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান
তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও ভরাটের মাধ্যমে নদী, পরিবেশ ও স্থানীয় মানুষের ক্ষতি হলে কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না।