উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ সরব ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নিজের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে তিনি নিয়মিত শেয়ার করে থাকেন।
ব্যস্ত শিডিউল থেকে কিছুটা বিরতি নিয়ে এই অভিনেত্রী এখন অবস্থান করছেন থাইল্যান্ডের ফি ফি দ্বীপপুঞ্জের বিখ্যাত মায়া বে-তে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সমুদ্রসৈকত থেকে কিছু দারুণ ছবি শেয়ার করেছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, লাল ফ্রক, সোনালি রোদ আর সমুদ্রের পাড়ের মায়াবি মুহূর্ত।