উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী মুনাফার একটি অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেওয়ার নিয়ম রয়েছে। সেই ধারাবাহিকতায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) তাদের লভ্যাংশের ২৫ কোটি ৪০ লাখ ৭২ হাজার টাকা এই তহবিলে প্রদান করেছে।
গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে চেকটি হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের কল্যাণে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই অর্থ জমা দেওয়া হয়েছে।
চেক হস্তান্তরের সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কাফকোর চেয়ারম্যান মো. আব্দুন নাসের খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার এবং কাফকোর চিফ করপোরেট অফিসার সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।