উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে গায়ক আসিফ আকবরের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার ২৬ আগস্ট রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আসিফের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তিনি উল্লেখ করেন, শিল্পী বা তারকাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলে না জড়ানোই উত্তম, অন্যথায় সাকিবের মতোই ঘৃণিত হতে হবে।
রাশেদ খাঁন তার স্ট্যাটাসে উল্লেখ করেন, মাথার সমস্যার কারণে মদ পান করতে হয় বলে আদালতকে জানিয়েছিলেন গায়ক আসিফ আকবর। এছাড়া ২০২৪ সালের ২৪ মার্চ সাকিব আল হাসানের জন্মদিনের কেক কাটতে তিনি লন্ডনে উপস্থিত হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি বিসিবির পরিচালক হন এবং পরবর্তীতে স্বপদে থাকতে না পেরে ক্ষুব্ধ হয়েছেন বলে মনে করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আসিফের মন্তব্যের বিষয়ে রাশেদ খাঁন বলেন, আসিফ বলেছেন এই লোক গুম ছিলো নাকি লুকিয়ে ছিলো, আল্লাহ জানেন, স্যুট পরে এসে এখন সংবিধান শেখাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন বিরূপ মন্তব্যের সময় আসিফ আকবরের মাথা ঠিক ছিলো কি না। ফ্যাসিস্ট হাসিনা যেভাবে গুম নিয়ে হাসিঠাট্টা করতেন, আসিফ আকবরও ঠিক একই ভাষায় কথা বলেছেন বলে তিনি মন্তব্য করেন।