উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে। বুধবার (২৬ আগস্ট) পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই আলোচনা পর্ব শুরু হয়। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সুমহান আদর্শ বিশ্ববাসীর জন্য অনুসরণীয় বলে উল্লেখ করা হয়। মহানবী (সা.) একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দিকনির্দেশনা দিয়েছেন।
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কল্যাণ নিশ্চিতে হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ মুসলমানদের জন্য অবশ্য অনুসরণীয়। অনুষ্ঠান শেষে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।