উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উৎসবের আসল অর্থ পোশাকে নয়, এর আবেগ ও ঐতিহ্যে নিহিত বলে মন্তব্য করেছেন সমালোচনার মুখে পড়া অভিনেত্রী কৃতি শ্যানন। তিনি জানান, একজন নারীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা শুধু তার পোশাক দিয়ে বিচার করা উচিত মোটেও উচিত নয়। কৃতি শ্যাননের এই বক্তব্যের পর তার পাশে এসে দাঁড়িয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
রাহুল গান্ধী মন্তব্য করেন যে, একজন নারী কী পরবেন, কী করবেন বা কোথায় যাবেন, সেটি সম্পূর্ণ তার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত। এমন তীব্র বিতর্কের মুখে গত বুধবার সংশ্লিষ্ট বিজ্ঞাপনটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের ঘোষণা দেয় প্রতিষ্ঠান গিভা।
গিভা কর্তৃপক্ষ জানিয়েছে যে, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের প্রতি তাদের সবসময় গভীর শ্রদ্ধা রয়েছে। তাদের বিজ্ঞাপনটি অনিচ্ছাকৃতভাবে যদি কারও অনুভূতিতে আঘাত করে থাকে, তবে সেটি তাদের উদ্দেশ্য ছিল না। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সব মাধ্যম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।