উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট এই নিয়োগ প্রদান করেছেন এবং বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। বিচারপতি হাবিবুল গনির শপথ গ্রহণের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।