উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি অস্থায়ী নৌ করিডোর চালুর বিষয়ে আলোচনা করেছে ইরান ও ওমান। প্রায় ছয় মাস ধরে চলা সংঘাত ও অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এ নৌপথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথে যৌথ অস্থায়ী নৌ করিডোর ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করেছে ইরান।
তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল-বুসাইদির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রণালিটি মাইনমুক্ত করার বিষয়েও দুই দেশ একমত হয়েছে। আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানান যে নিরাপদ নৌচলাচল পুনরায় শুরুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত ঘোষণা করা সম্ভব হবে।
হরমুজ ঘিরে উত্তেজনা কমার সম্ভাবনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারেও। মধ্যস্থতার মাধ্যমে সংঘাত অবসানের নতুন উদ্যোগের খবরের পর টানা তৃতীয় দিনের মতো আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। প্রতি ব্যারেল তেলের দাম ২ ডলারের বেশি কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কয়েকটি কূটনৈতিক মিশনে আবারো কর্মী পাঠাতে শুরু করেছে। সংঘাতের সময় এসব মিশন থেকে কর্মী সরিয়ে নেয়া বা কার্যক্রম সীমিত করা হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাته রয়টার্স জানিয়েছে, এতে ইঙ্গিত পাওয়া যায় যে নিকট ভবিষ্যতে ইরানের সঙ্গে সংঘাত আরো বাড়ার ঝুঁকি কম বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ, বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬। সংঘাতের সামগ্রিক প্রভাবে হাজারো মানুষ নিহত হয়েছে, যার বড় অংশ ইরান ও লেবাননের নাগরিক। সংবাদের শেষাংশে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রচলিত সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত করার দাবি করলেও দেশটির পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা এখনো স্পষ্ট নয়।