উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সভাপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর বাদে প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী এক বছরের সম্ভাব্য অধিবেশনগুলোর দিন ও ব্যাপ্তি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়েছে।
চলatমান এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ২৬৭৬টি প্রশ্নসহ মোট ২৮১৮টি প্রশ্ন জমা পড়েছে। পাশাপাশি বিধি-৭১ এ ৮১টি মনোযোগ আকর্ষণের নোটিশ এবং বিধি-১৩১ এ ২৪৯টি সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ পাওয়া গেছে। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সাচিবিক সহায়তায় এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠকটি সম্পন্ন হয়।