উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের বাজারে বিদ্যুচ্চালিত পিকআপ ট্রাক সাইবারট্রাকের দুই মডেলের দাম বাড়িয়েছে গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা। গত মঙ্গলবার দুই মডেলের দাম ৫ হাজার ডলার করে বাড়ানো হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
টেসলার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ডুয়াল-মোটর সাইবারট্রাকের দাম ৬৯ হাজার ৯৯০ থেকে বেড়ে ৭৪ হাজার ৯৯০ ডলার হয়েছে। অন্যদিকে অল-হুইল-ড্রাইভ সংস্করণের দাম ৭৯ হাজার ৯৯০ থেকে বেড়ে ৮৪ হাজার ৯৯০ ডলারে উঠেছে।
প্রতিবেদনে বলা হয়, সাইবারট্রাকের দাম নির্ধারণে টেসলার কৌশল বারবার পরিবর্তিত হয়েছে এবং নতুন এই দাম বাড়ানোর সিদ্ধান্ত গাড়িটির চাহিদা ও মূল্য নির্ধারণের কৌশল নিয়ে আলোচনা তৈরি করতে পারে। প্রসঙ্গত, গত এপ্রিল-জুন প্রান্তিকে বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে যায় টেসলার বিক্রি এবং জুন শেষে মোট ৪ লাখ ৮০ হাজার ১২৬টি গাড়ি সরবরাহ করে প্রতিষ্ঠানটি।