উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি বিদেশি হয়েও নিজের নাচ ও সৌন্দর্যে ভারতীয় দর্শকদের মুগ্ধ করেছেন। তবে তার ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি বিতর্কও কম হয়নি, যার মধ্যে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ানো অন্যতম। ২০০ কোটি টাকার চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের মামলায় সুকেশকে জেলে যেতে হয় এবং তার সঙ্গেই নোরার নাম জড়িয়ে পড়ে।
সুকেশের পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং তার কাছ থেকে বিলাসবহুল গাড়ি ও নানা উপহার নেওয়ার ঘটনায় অভিনেত্রীর দিকে আঙুল ওঠে। এই কারণে একপর্যায়ে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখে পড়তে হয় তাকে।
ইডি তলবের সেই তিক্ত অভিজ্ঞতার কথা এখনো ভুলতে পারেননি এই বোল্ড অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অপ্রীতিকর পরিস্থিতির কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কেঁদে ফেলেন নোরা ফাতেহি।