উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর কাকরাইলে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন, আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয়েছে। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। সভার ভেন্যুতে সশরীরের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কোম্পানির স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মাহবুব আহমেদ জাকারিয়া ও শফিউদ্দিন আহমেদ, প্রতিনিধি পরিচালক এফ হায়দার আলী এবং ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ মোল্লা উপস্থিত ছিলেন। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান, কোম্পানি সচিব সাব্বিরুল হক চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরাও এতে অংশ নেন।
সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক কার্যক্রমের প্রতি তাদের আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। আলোচনা শেষে উপস্থিত শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে সভার প্রতিটি আলোচ্যসূচি অনুমোদিত হয়।