উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীতে অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে মোট ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় বিভিন্ন অপরাধের ঘটনায় থানায় মোট ৩৯টি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার ২৮ আগস্ট ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর রমনা বিভাগে ২০ জন, লালবাগে ৪১ জন এবং ওয়ারী ও মতিঝিল বিভাগে ৪৮ জন করে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৫৬ জন, গুলশানে ৫৯ জন, উত্তরায় ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ ১টি বিদেশি রিভলবার, ১ রাউন্ড গুলি, ৪টি গুলির খোসা এবং ১০ হাজার ৭১ পিস ইয়াবা উদ্ধার করেছে। পাশাপাশি ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, ১টি চাইনিজ কুড়াল, ১টি হাসুয়া, ১টি জিআই পাইপ, ১টি মনিটর, ১টি সিপিইউ, ৬টি মোবাইল ফোন ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।