উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুক্তির দুই বছর পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবনভিত্তিক সিনেমা ‘পদাতিক’। সৃজিত মুখার্জি পরিচালিত এই প্রশংসিত ছবিটি ২০২৪ সালের আগস্ট মাসে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।
সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের কেন্দ্রীয় চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আজ ভারতীয় ওটিটি প্ল্যাটফরম জি ফাইভে মুক্তি পাবে সিনেমাটি।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্দিষ্ট ওই ওটিটি প্ল্যাটফরমটিতে বাংলাদেশ থেকে সরাসরি প্রবেশ করা যায় না। ফলে দেশের দর্শকরা চাইলেও আপাতত এই মাধ্যমটিতে ছবিটি দেখতে পারছেন না।