উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সোশ্যাল মিডিয়ায় নিজের একটি গভীর উপলব্ধির কথা শেয়ার করেছেন। তার এই আবেগঘন বার্তাটি ইতোমধ্যে অনুরাগীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অভিনেত্রী লিখেছেন, এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছু নেই। এখানে মানুষ, সম্পত্তি কিংবা কোনো মুহূর্তই চিরস্থায়ী নয়।
তিনি আরও উল্লেখ করেন, আমরা কেবল মাধ্যম মাত্র। ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো আমাদের ভেতর দিয়ে কিছু সময়ের জন্য প্রবাহিত হয় এবং একদিন সবকিছু ছেড়ে চলে যেতে হয়।