উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উৎসব ঘিরে সন্ধ্যার পর থেকেই জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে বিজয়ী ৯ জনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যদেরও দেওয়া হয় পুরস্কার। আয়োজকদের এমন উদ্যোগে শিশু-কিশোরদের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ সংবর্ধনা। আনমনা প্রাঙ্গণ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক শাহনাজ হীরাকে আদিবাসী ভাষা সম্মেলনে সাংবাদিকতায় নেপালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তার কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা তুলে দেওয়া হয়।
পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মুন্সীগঞ্জের ক্ষুদে নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনায় উৎসবের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। নৃত্য ও সংগীতের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
সাংস্কৃতিক ঐক্য পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মো. কামরান হোসেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. এরশাদ হাসান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সংস্কৃতিকর্মী অভিজিৎ দাস ববি, আবৃত্তিশিল্পী মাহফুজুর রহমান লিপু, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক ও সংগীতশিল্পী মুজিবুর রহমান সুমন চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সাবেক সভাপতি আমানউল্লাহ প্রধান শাহীন, সাংস্কৃতিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগীতশিল্পী বিউটি আক্তার তৃষা, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা শিশির রহমান এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ মোড়ল।
অনুষ্ঠানে আরও ছিলেন সাংস্কৃতিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র মন্ডল, সহসভাপতি আজিজা খাতুন মিতা, সংগীতশিল্পী রফিকুল ইসলাম বাবু, নৃত্য সম্পাদক সুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক নাফিজ ইখতিয়ার তানভীর, অভিনেতা ও সংগীতশিল্পী সুদীপ দাস, সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান জয়া, অনুষ্ঠান সম্পাদক ও সংগীত প্রশিক্ষক মো. আলমগীর এবং প্রশিক্ষণ সম্পাদক ও সংগীতশিল্পী অনন্যা রহমানসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ঐক্য পরিষদের দুই সহসভাপতি আবৃত্তিশিল্পী হোসনে আরা ঝুমুর ও মো. সুমন শেখ।
আয়োজকরা বলেন, স্থানীয় শিল্পী ও শিশু-কিশোরদের সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি এবং মুন্সীগঞ্জের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।