উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নেপালে ভয়াবহ ভূমিধসে প্রাণহানির সংখ্যা প্রায় ৬০০ জনে পৌঁছেছে এবং এখনও নিখোঁজ রয়েছেন প্রায় দুই হাজার মানুষ। এমন এক সংকটময় পরিস্থিতির মধ্যে দেশটিতে শুটিংয়ে গিয়ে বিপাকে পড়েছিল ‘শিকার’ সিনেমার পুরো ইউনিট।
পরিস্থিতি বিবেচনা করে শুটিং স্থগিত করে শুক্রবার রাতে ঢাকায় ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও তার টিম। দেশে ফেরার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নেপালের ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানান তিনি।
অপু বিশ্বাস জানান, পুরো ইউনিট নিরাপদেই ছিল, তবে এত বড় টিমকে একসঙ্গে দেশে ফিরিয়ে আনা বেশ চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, নেপালে থাকা অবস্থায় আমরা বড় কোনো সমস্যায় পড়েনি এবং নিরাপদে ফিরতে পারায় শান্তি পাচ্ছি।
তিনি আরও যোগ করেন, এই দুর্যোগ অত্যন্ত দুঃখজনক ও ভাষায় প্রকাশ করার মতো নয়, কারণ হতাহতরা আমাদের সবারই আপনজন। স্বচক্ষে নেপালিদের কান্নাকাটি ও আজাহারি দেখার পর সেই ভয়াবহতা প্রকাশের ভাষা তার জানা নেই বলে জানান এই অভিনেত্রী।