উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এসবিএসি ব্যাংকের যশোর অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তাদের নিয়ে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ আগস্ট ব্যাংকের যশোর শাখায় এই কর্মশালার আয়োজন করা হয়। ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক ও ভিপি আতিয়ার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা ও এসইভিপি মাসুদুর রহমান।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ব্যাংকের ডিক্যামেলকো এবং এএমএল ও সিএফটি বিভাগের প্রধান এ. এন. এম. মেজবাহুল হাসান এবং ব্যাংকের ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান ও এসভিপি মাজহারুল হাসান। এছাড়া ব্যাংকের এএমএল ও সিএফটি ডিভিশনের অন্যান্য কর্মকর্তারাও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এসবিএসি ব্যাংকের যশোর অঞ্চলের বিভিন্ন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা এই দিনব্যাপী কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।