উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন। শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন তিনি।
শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান এই অভিনেত্রী। শ্রীমঙ্গল থেকে নাটকের শুটিং সেরে তিনি রাজধানীতে ফিরছিলেন বলে জানান।
ভৈরব ব্রিজ পার হয়ে টোল প্লাজার কাছাকাছি পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাদের বহনকারী গাড়িটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে করে ধাওয়া করে পিকআপটিকে আটকানো হয় বলে জানান তিশা।
গাড়িটির মারাত্মক ক্ষতি হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনাটি বেশ ভয়াবহ ছিল উল্লেখ করে তিনি জানান যে তারা অল্পের জন্য বেঁচে গেছেন এবং ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।