উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে কৃষিপণ্যের উৎপাদন অব্যাহত রাখতে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান। সংসদ সদস্যের টেবিলে উত্থাপিত এই প্রশ্নে দেশে সারের চাহিদা, ঘাটতি ও সরবরাহ নিয়ে সুনির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হয়েছিল।
জবাবে কৃষিমন্ত্রী জানান, কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করতে নীতিমালা অনুযায়ী পুরো ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। মাঠপর্যায়ে সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং নির্ধারিত মূল্যে সার পৌঁছাতে বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে।
মন্ত্রী আরও যোগ করেন যে, অঞ্চল, জেলা ও গুদামভিত্তিক চাহিদা এবং মজুত পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হয়। কোথাও মজুত কম দেখলে অন্য গুদাম বা অঞ্চল থেকে সার সরবরাহ করে তাৎক্ষণিকভাবে ঘাটতি সমন্বয় করা হয়।