উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বর্তমানে পেশাগত কাজ থেকে বিরতিতে থেকে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নতুন এই অতিথির আগমনকে কেন্দ্র করে তার দিনগুলো বেশ অন্যরকম কাটছে। বড়পর্দায় সাময়িক বিরতিতে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নিয়মিত খোঁজখবর রাখছেন এই তারকা।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি প্রশ্নোত্তর পর্ব বা 'আস্ক মি এনিথিং' সেশনের আয়োজন করেন সামান্থা। সেখানে তার অনুসারীদের সঙ্গে খোলামেলা আড্ডায় মেতে ওঠেন এই অভিনেত্রী।
ওই সেশনে এক ভক্ত মন্তব্য করেন যে তার ওজন বাড়ছে। বিষয়টি এড়িয়ে না গিয়ে নিজের একটি নতুন ছবি শেয়ার করেন সামান্থা। পাশাপাশি তিনি জানান যে তিনিও বিষয়টি বুঝতে পারছেন এবং ইতিমধ্যে তার ওজন ১১ কেজি বেড়ে গেছে।