উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪০তম ফোবানা সম্মেলন। উত্তর আমেরিকার সর্ববৃহৎ এই আয়োজনে এবার স্টেজ মাতাবেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। আগামী ৪, ৫ ও ৬ই সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই সম্মেলন অরল্যান্ডোতে অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও ঐতিহ্য বজায় রেখে দেশের অনেক নামী শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেবেন।
সম্মেলনে নিজের অংশগ্রহণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান জানান যে তিনি অত্যন্ত এক্সাইটেড। নিজের ক্যারিয়ারে এই প্রথমবার তিনি ফোবানা সম্মেলনে পারফর্ম করতে যাচ্ছেন বলে উল্লেখ করেন। দর্শকদের জন্য সেখানে দারুণ কিছু অপেক্ষা করছে এবং একটি ধামাকা পরিবেশনা উপহার দেওয়ার আশা প্রকাশ করেন এই চিত্রনায়ক।