উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ বলেছেন, প্রযুক্তি ও কর্মমুখী কারিগরি শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ ছাড়া একটি সমৃদ্ধ জাতি গঠন করা সম্ভব নয়। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরিতে এই শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম।
তিনি মনে করেন, কেবল পুঁথিগত বিদ্যা দিয়ে উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।