উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নয়া দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্ট একটি অনুষ্ঠান শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। শনিবার নির্ধারিত এই অনুষ্ঠানটিতে অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আবেদনের ওপর পুলিশ স্পষ্টভাবে লিখে দেয় যে কিছু বিতর্কের কারণে এই অনুষ্ঠান অনুমোদিত নয়।
এফসিসির প্রকাশিত আমন্ত্রণপত্র অনুযায়ী বেলজিয়ামভিত্তিক হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের সহযোগিতায় সেমিনার-কাম-প্রেস কনফারেন্স হিসেবে এটি আয়োজনের কথা ছিল। এতে আওয়ামী লীগের একজন সদস্য ও একজন রোহিঙ্গা অধিকারকর্মীসহ মোট ১০ জনের অংশ নেওয়ার কথা ছিল।
এফসিসির ম্যানেজার সদস্যদের উদ্দেশে দেওয়া বিবৃতিতে জানান যে দিল্লি পুলিশ ২৯ আগস্ট ২০২৬ তারিখে নির্ধারিত অনুষ্ঠানটি আয়োজন করতে বাধা দিয়েছে। এফসিসির সভাপতি ওয়ায়েল আওয়াদ জানান অনুষ্ঠানটির বিষয় ছিল অংশীদারত্ব ও উন্নয়ন।
নয়াদিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ শচীন শর্মা পুলিশের হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে বলেন প্যানেল আয়োজনের জন্য এফসিসির পুলিশের অনুমতির প্রয়োজন হয় না। গত ৫ই আগস্ট একই ক্লাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করায় বাংলাদেশ ও ভারতের কূটনীতিতে তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল।