উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শুটিং সেটে আঘাত পাওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দনা অবশেষে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুস্থতার খবর শেয়ার করে ভক্তদের মনে স্বস্তি ফিরিয়েছেন এই তারকা।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি ও ভিডিওর কোলাজ প্রকাশ করে রাশমিকা জানিয়েছেন যে তিনি শিগগিরই শুটিং ফ্লোরে ফিরছেন। তবে ঘরোয়া পরিবেশের এই সুন্দর সময়গুলোকে তিনি ভীষণ মিস করবেন বলেও ক্যাপশনে উল্লেখ করেছেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের আগস্টের শুরুতে ‘মাইসা’ সিনেমার নাচের দৃশ্যের শুটিং করতে গিয়ে নিতম্বে গুরুতর চোট পান রাশমিকা। ডান পাশের একটি টেন্ডন ছিঁড়ে যাওয়ার কারণে পা ওপরে তুলতে সমস্যা হওয়ায় তাকে বাধ্য হয়েই অভিনয় থেকে বিরতিতে থাকতে হয়।
এই অনিচ্ছাকৃত বিরতিকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখছেন অভিনেত্রী, যা তাকে ঘরোয়াভাবে সময় কাটানোর সুযোগ করে দিয়েছে। সামনে তার হাতে ‘মাইসা’ ছাড়াও আগামী ১১ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘রণাবলী’ সিনেমাটি রয়েছে।