উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর ও শিয়া মসজিদ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চলাচল বন্ধে সোমবার অভিযান চালানো হয়েছে। যানজট নিরসনের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে বিপুলসংখ্যক অটোরিকশা উচ্ছেদ করা হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের নির্দেশেই এই অভিযান পরিচালনা করা হয়। গত শনিবার অনুষ্ঠিত টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা যানজট ও অটোরিকশার অবাধ চলাচল নিয়ে তীব্র অভিযোগ করেছিলেন।
বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অভিযانকালে অবৈধভাবে ব্যাটারি চার্জ দেওয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন স্থাপনার সরঞ্জাম ও বৈদ্যুতিক সংযোগও অপসারণ করা হয়।
প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং এলাকার ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।