উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, শর্টগানের কার্তুজের খোসা, অ্যাঙ্গেল কাটিং মেশিন ও ড্রিল মেশিন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শিলই ইউনিয়নের মৃধা বাজার এলাকায় অভিযান চালিয়ে কমর উদ্দিনকে গ্রেফতার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।