উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ২৬তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, চলমান বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা ও বিভিন্ন নিষেধাজ্ঞার মধ্যেই দুই নেতার এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাণিজ্য, অর্থনীতি, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি অংশীদারত্ব এবং নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদি বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে গৃহীত সব উদ্যোগের প্রতি ভারতের সমর্থন রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে মোদি আরও উল্লেখ করেন যে, সব সমস্যা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পক্ষে রয়েছে ভারত এবং সমগ্র মানবতার জন্যই এটি অত্যন্ত প্রয়োজনীয়। এর আগে একই দিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করেছেন নরেন্দ্র মোদি, যেখানে পারস্পরিক নিরাপত্তা ও ভারতীয় নাবিকদের বিষয়টি নিয়ে আলোচনা হয়।