উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে চানখারপুল থেকে বকশীবাজার পর্যন্ত এলাকায় একটি সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের উপস্থিতিতে এই কার্যক্রম চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মশক নিধন কার্যক্রমের আওতায় সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে লার্ভিসাইড প্রয়োগ করা হয়। পাশাপাশি সড়ক ও ফুটপাতে জমে থাকা বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়। এ সময় নগরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানানো হয়।
এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স যাচাই করা হয়েছে। বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা বা শর্ত লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। জনস্বার্থে ডিএসসিসির এই সমন্বিত তদারকি কার্যক্রম পরিচালিত হয়।