উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে লৌহজং উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার ঘোড়দৌড় বাজারের পুরোনো থানা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ঘোড়দৌড় বাজার থেকে কনকসার পর্যন্ত আনন্দ র্যালি বের করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পুরোনো থানা মাঠে উপস্থিত হতে থাকেন। এ সময় ঢোল, বাঁশিসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নেতাকর্মীদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টংগিবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “হাসিনার ফাঁসি হবে এবং আরও অনেক মামলা রুজু হবে। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাকে দেশে এনে বিচার করা হবে।” তিনি প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়ায় উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান।মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. শুভ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুস সালাম মোল্লা, হাজী মো. রাশেদ খান; লৌহজং থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. বাদল হাওলাদার, আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, মো. মাঈনুল ইসলাম ভূইয়া; লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী মো. মুক্তার হোসেন খান; উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তানভীর আহমেদ অভি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. রানা হোসেন রনি।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।