উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়Mোজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল আলিম।
কেন্দ্রীয় ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ইব্রাহীম রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ইয়াকুব মন্ডল, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম খোকনসহ জেলা, সদর ও হরিনাকুন্ডু উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ প্রয়াত নেতাকর্মীদের জন্য এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।