উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফারুক হোসেন (৩০) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার রাতে আনসার বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আনসার জানিয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় ভিড়ের মধ্যে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে পালানোর সময় টহলরত আনসার সদস্যরা তাকে আটক করেন। আটকের সময় তার কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।
এই অভিযানে দায়িত্ব পালন করেন প্লাটুন কমান্ডার মো. জাকিউল ইসলাম, মো. মনিরুজ্জামান ও আনসার সদস্য মো. ওয়াজেদ। পরে উদ্ধারকৃত মালামালসহ আটক ফারুক হোসেনকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।