উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুর্নীতির অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, আমার যে মানহানি করা হয়েছে, এর জন্য আপনারা ২৪ ঘণ্টার মধ্যে অ্যাপোলজাইজ বা ক্ষমা প্রকাশ করবেন এবং আপনাদের বরাতে প্রকাশিত খবরগুলো প্রত্যাহার করবেন। অন্যথায় তিনি মানহানির মামলাসহ কঠোর আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে জানান।
তিনি আরও দাবি করেন, ৩৮ কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিলের সিদ্ধান্তটি ছিল আদালতের রায় বাস্তবায়নের সুনির্দিষ্ট অংশ। এছাড়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে নিয়মতান্ত্রিকভাবে ১৮২ কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে, যেখানে দুর্নীতির কোনো সুযোগ ছিল না।
দুটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে তার এবং তৎকালীন সচিবদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে বলে উল্লেখ করেন সাবেক এই উপদেষ্টা। তিনি জানান, আদালতের নির্দেশ ও আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করেই প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়েছিল এবং এর পক্ষে যেকোনো নথিপত্র সরবরাহ করতে তিনি প্রস্তুত আছেন।