উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন চলচ্চিত্রের প্লেব্যাকে নারী কণ্ঠশিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি গান পরিবেশন করেছেন। তার সংগীত জীবনের পথচলা ও বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান।
সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের সঞ্চালনায় এই আয়োজনের নাম রাখা হয়েছে ‘শুধু গান গেয়ে পরিচয়’। অনুষ্ঠানে শিল্পীর শিল্পী হয়ে ওঠার পেছনের গল্প, ছেলেবেলা এবং বাবা-মায়ের স্মৃতিচারণা তুলে ধরা হবে।
আসন্ন ৪ঠা সেপ্টেম্বর রাত ১০টা ২০ মিনিটে এবং ৫ই সেপ্টেম্বর বিকাল ৫টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।