উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই গুরুত্বপূর্ণ নিয়োগের তথ্য জানানো হয়।
সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে অর্পিত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে তাকে পিএসসির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী তিনি দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর কিংবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত এই পদে বহাল থাকবেন।