উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজার ২৪ বছর বয়সি শুরৌখ খেইরা যুদ্ধ শুরুর আগে নিয়মিত ট্র্যাক রেসের জন্য প্রশিক্ষণ নিতেন এবং ২০১৬ সালে একটি জাতীয় শিরোপা অর্জন করেন। ইসরায়েলের বোমা হামলায় তার ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয় এবং তার বাবারও দুটি পা কেটে ফেলা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে প্রায় ৬ হাজার মানুষের অঙ্গহানি হয়েছে যার এক চতুর্থাংশই শিশু। হাসপাতালের পতন এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে অনেক ক্ষেত্রেই জীবন বাঁচাতে অঙ্গচ্ছেদ করতে বাধ্য হয়েছেন চিকিৎসকরা।
কৃত্রিম অঙ্গ তৈরির উপকরণের ওপর ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞার কারণে শুরৌখ ও ১৮ বছর বয়সি শিরিন আবু আল-কুমসানের মতো অনেকেই পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। ধ্বংসস্তূপ ও যাতায়াত ব্যবস্থার চরম বিপর্যয়ের কারণে পুনর্বাসন প্রক্রিয়া ব্যাহত হওয়ায় তাদের শারীরিক ও মানসিক কষ্ট দিন দিন বাড়ছে।