উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ উদযাপিত হচ্ছে। ১/১১ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২০০৭ সালের ৭ মার্চ তিনি ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার হন। বিনা বিচারে প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি লাভ করেন।
দলীয় সূত্র জানায়, ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে তুলে নেওয়া হয়। কারাবন্দি থাকা অবস্থায় তাকে নির্মম নির্যাতনের মুখোমুখি হতে হয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। সব মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জামিন পাওয়ার পর তিনি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ২০০৮ সালে ইংল্যান্ডে চলে যান।
দীর্ঘদিন প্রবাসজীবন শেষে তিনি গত ২০২৫ সালের ২৫ ডিসেম্বর ফ্যাসিবাদমুক্ত স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। জনগণের রায়ে সরকার গঠনের পর বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।