উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১০০ মিটার স্প্রিন্টে কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের বিশ্বরেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়েছে চীনের একটি হিউম্যানয়েড রোবট। বেইজিংয়ে আয়োজিত ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’-এ রোবটটি ১০০ মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছে মাত্র ৯ দশমিক ৩৯ সেকেন্ড। এই বিভাগে বোল্টের বিশ্বরেকর্ড ছিল ৯ দশমিক ৫৮ সেকেন্ড।
‘তিয়ানঝুও’ নামের এই রোবটটি তৈরি করেছে বেইজিং ইনোভেশন সেন্টার অব হিউম্যানয়েড রোবোটিক্স। ওই প্রতিযোগিতায় চীনের তৈরি অন্য দুটি রোবটকে পেছনে ফেলে দৌড়ে প্রথম স্থান অর্জন করে এটি।