উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইরানি বাহিনী কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই আক্রমণ চালানো হয়।
কুয়েতের আহমেদ আল-জাবের বিমান ঘাঁটি এবং আমিরাতের আল মিনহাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই হামলা পরিচালনা করা হয়। এসব ঘাঁটির যোগাযোগ ব্যবস্থা, সরঞ্জাম গুদাম, ফাইটার জেট হ্যাঙ্গার এবং রাডার সিস্টেমে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
তবে এই হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছ কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ইতিমধ্যে কুয়েত সরকারের পক্ষ থেকে ইরানের এই সর্বশেষ হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলা তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং দেশের নিরাপত্তা, নাগরিক ও বাসিন্দাদের প্রতি সরাসরি হুমকি। এছাড়া ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে।