উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনের নির্দেশ অনুযায়ী, ট্রাফিক এডমিন প্লানিং অ্যান্ড রিসার্চ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. খালিদ বোরহানকে ডিসিপ্লিন-২ বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জাকির হোসেন সুমনকে ট্রাফিক এডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ বিভাগ থেকে ডিএমপি অতিরিক্ত কমিশনারের ট্রাফিক দপ্তরে পদায়ন করা হয়েছে।