উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৃটেনের এক জিম শিক্ষকের বিরুদ্ধে তার ১৬ বছর বয়সী ছাত্রের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনের গুরুতর অভিযোগ উঠেছে। বুধবার দেশটির আদালতে এই মামলার বিচার চলাকালে প্রসিকিউটররা চাঞ্চল্যকর এসব তথ্য উপস্থাপন করেন।বৃটিশ সংবাদমাধ্যম দ্য সানের তথ্য অনুযায়ী, ৩০ বছর বয়সী অভিযুক্ত ব্রনওয়েন জেমসের বিরুদ্ধে কিশোর ছাত্রটির সঙ্গে প্রথমে ফ্লার্টপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে। পরে তিনি গোপনে স্ন্যাপচ্যাটের মাধ্যমে যোগাযোগ করে ছাত্রটির সঙ্গে দেখা করতেন এবং একান্তে সময় কাটাতেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে জানানো হয়, উইল্টশায়ারের ওই শিক্ষিকা ছাত্রটিকে ভালোবাসেন বলে জানান এবং একসঙ্গে দূরে কোথাও পালিয়ে যাওয়ার প্রস্তাব দেন। ইংল্যান্ডের সাউদ্যাম্পটনের বিটার্ন পার্ক স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে এসব অনৈতিক ঘটনা ঘটেছিল। প্রসিকিউটর এডওয়ার্ড কালভার আদালতকে জানান, ক্লাসের সময় মোবাইল ব্যবহারের সুযোগ দিয়ে শিক্ষক ও ছাত্রের মধ্যে প্রথম যোগাযোগ তৈরি হয়েছিল।
তদন্তে উঠে এসেছে, স্ন্যাপচ্যাটে বার্তা আদান-প্রদানের একপর্যায়ে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং তারা ওয়েস্টন শোরে গিয়ে গাড়ির ভেতর চুম্বন করেন। পরবর্তীতে শিক্ষিকার বাড়িতে উইম্বলডন টেনিস দেখার একপর্যায়ে তারা সুরক্ষাবিহীন যৌনসম্পর্কে লিপ্ত হন। ভুক্তভোগী কিশোর জানায়, শুরুতে সম্পর্কটিকে ভালো মনে হলেও পরে তার উপলব্ধি হয় যে তাকে সুকৌশলে গ্রুমিং করা হয়েছিল। তবে নিজের বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক ব্রনওয়েন জেমস।